প্রবেশ মূল্য – ৫০ টাকা
কিভাবে যাবেন – প্রথমে মহাখালী বাসস্ট্যান্ড আসুন। ময়মনসিংহগামী যেকোনো বাসে চড়ে বসুন। লোকাল বাসে ভাড়া ৭০ – ১০০ টাকা। কিছু সিটিং বাস চলাচল করে, ভাড়াও বেশি। যেমন এনা পরিবহণ, যেখানেই নামুন না কেন, ভাড়া ২২০ টাকা। আমাদের পাশের এক লোক বলছিলেন যে ভাই আপনি যদি এখন মহাখালী রেলগেটেও নামেন, তবুও আপনাকে এনাতে গেলে ২২০ টাকা দিতে হবে... সময় লাগবে কমবেশি দেড় থেকে ২ ঘণ্টা। বাঘের বাজার বলে এলাকাটায় নেমে যাবেন। অটো নিয়ে সোজা চলে যাবেন সাফারি পার্ক। ভাড়া ২০ টাকা জন প্রতি।
কি দেখতে পাবেন – ওটা বলে দিলে আর কিই বা থাকলো? নিজে গিয়ে দেখে আসুন। ভাল লাগবে আশা করি।
বন্ধুবান্ধব মিলে অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে কোথাও ঘুরতে যাব। “কই যাওয়া যায়” ভাবতে ভাবতেই সাফারি পার্কে যাওয়াটা ঠিক হল। মহাখালী বাসস্ট্যান্ডে এসে আলম এশিয়ায় উঠে প্রায় ফাঁকা রাস্তায় চারদিকের দৃশ্য উপভোগ করতে করতে বাঘের বাজার পৌঁছলাম। হাল্কা খাওয়াদাওয়া করেই ভাগ্যক্রমে অটোস্ট্যান্ডে পেয়ে যাওয়া একটা মারুতি মাইক্রোতে করে ৭ জন চলে এলাম সাফারি পার্কের সামনে। টিকেট কেটে ভেতরে প্রবেশ করে প্রথমেই চলে গেলাম আগে হাতের ডান পাশে রাখা পুরো সাফারি পার্কের ম্যাপের দিকে। ছবিটা তুলে নিয়ে সোজা এগিয়ে গেলাম আসল আকর্ষণ – কোর সাফারির দিকে।
কোর সাফারিতে আপনি কোস্টারে চড়ে সাফারি পার্কের প্রায় পুরোটা চক্কর দিয়ে আসার সুযোগ পাবেন। টিকেটের দাম ১০০ টাকা। এই চক্করে আপনি জিরাফ, ইয়াক, জেব্রা, সাদা সিংহ, কালো ভাল্লুক, বাঘ, সিংহ ইত্যাদি একদম কাছ থেকে দেখার সুযোগ পাবেন। জানালার পাশের যদি না বসতে পারেন তবে মোটামুটি লস প্রজেক্ট।
প্রায় ২০ মিনিটের বেশির এই চক্করের জন্য আপনার সেবায় নিয়োজিত থাকবে ৩টি কোস্টার। সাফারি জীপও দেখতে পাবেন। তবে জীপে ঘুরতে হলে প্যাকেজ নিতে হবে যার রেটও বেশি।
প্রায় ২০ মিনিটের বেশির এই চক্করের জন্য আপনার সেবায় নিয়োজিত থাকবে ৩টি কোস্টার। সাফারি জীপও দেখতে পাবেন। তবে জীপে ঘুরতে হলে প্যাকেজ নিতে হবে যার রেটও বেশি।
যদি ছুটির দিনে যান তাহলে মানুষের লাইন, রোদ, ভাগ্য খারাপ থাকলে বৃষ্টি ইত্যাদি দেখে সাম্প্রতিককালে বিখ্যাত হওয়া একটা গান আপনার মাথায় ঘুরতেই পারে। গানটা কি?
“জান ও বেবি... সোনার ময়না পাখি” হচ্ছে প্রথম লাইন। পরের লাইনটা আপনার নিজের মত করেই হবে।
“জান ও বেবি... সোনার ময়না পাখি” হচ্ছে প্রথম লাইন। পরের লাইনটা আপনার নিজের মত করেই হবে।
পাশেই আছে সাফারি কিংডম। দেখতে পাবেন পাখি, প্রজাপতি, মাছ, কুমির, জলহস্তী ইত্যাদি আরও বহুকিছু। খাবার ভেতরেও পাবেন, বাইরেও পাবেন। দাম বেশ বেশি।
দেখে আসতে পারেন। ভাল লাগবে।
বামের ওপরের ছবিটা কোর সাফারির টিকেটের। নিচের ছবিটা কোর সাফারির কোস্টারের। আর ডানের ছবিটা আমাদের।